জাতীয়

ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ , ১২:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক (অনারারি) সিনিয়র ফেলো নিযুক্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন মূলত দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও সংলাপের আয়োজন করে।

নিয়োগের ঘোষণায় জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে আনসারীর অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলা হয়, তার এই অভিজ্ঞতা ওয়াশিংটনে প্রতিষ্ঠানটির আলোচনা ও বিভিন্ন মহলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের গবেষক ও বৃহত্তর পাঠকসমাজও তার চিন্তা ও বিশ্লেষণ থেকে উপকৃত হতে পারবে।

নতুন এই ভূমিকায় আনসারী নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে নেটওয়ার্কটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতেও তিনি সহযোগিতা করবেন।

আরও খবর

Sponsered content