জাতীয়

ঢাকার বাতাস আজ সহনীয়

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ১১:০৮:০৩ প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই।তবে বেশ কিছুদিন ধরেই ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। সেই ধারাবাহিকতায় বায়ুমান স্কোর ৭৩ নিয়ে বাংলাদেশের মেগাসিটি ঢাকার অবস্থান আজ তালিকার ২২ নম্বরে। এই অবস্থার বায়ুর মানকে সহনীয় বা মাঝারি মানের বলে বিবেচনা করা হয়।

আজ সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, আজ ১৮৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, স্কোর ১৫৭। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এর পর ১২০ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা এবং চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, স্কোর ১১৭। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, স্কোর ১১৫।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও খবর

Sponsered content