প্রচ্ছদ

মাধবপুরে পাঁচ মাদক সেবনকারীকে কারাদন্ড

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ জুলাই ২০২৫ , ১২:১৫:৫৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং  জরিমানা প্রদান করা হয়েছে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র:) মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম। এসময় তিনি পাঁচ মাদক সেবনকারীকে প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”
হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়া ও উপপরিদর্শক মীরা রানী দেবীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। “
দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলো
 বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার পাগল আকলাছ মিয়া(৪০),সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া(৩৫) এবং ফরশ কোষ(৩৩)।”
হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, প্রকাশ্যে মাদক সেবন জনগণের ভোগান্তি! এমন ধরনের সংবাদ পাওয়া মাত্র আমরা অভিযান পরিচালনা করি এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম বলেন,জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে।”

আরও খবর

Sponsered content