খেলাধুলা

কক্সবাজারের উখিয়া থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ২:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কাটাখাল সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির সদস্যরা এ অভিযান চালান।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে- এমন খবর পাওয়া যায়। পরে একটি দল পালংখালী বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল এলাকায় কৌশলে অবস্থান নেয়। রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ৭ জনকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। তখন তারা ৪টি কালো কাপড়ের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও মাদক পাচারে জড়িতদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলছে।

উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content