সারাদেশ

হিলি স্থলবন্দরে চালবোঝাই ট্রাক বিকল, স্থবির আমদানি-রফতানি কার্যক্রম

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চেকপোস্ট গেটের সামনে আমদানিকৃত চালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে আমদানি-রফতানি কার্যক্রম। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ট্রাকটি মাঝপথে থেমে যাওয়ায় বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে স্থবিরতা।

সরেজমিনে দেখা যায়, হিলি সীমান্ত চেকপোস্টের বিজিবি পোস্টের ঠিক সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। ভারতীয় ট্রাকগুলোও বন্দরের প্রবেশমুখে আটকে আছে, ফলে উভয় দেশের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, বিকল ট্রাকটি দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মেকানিক এনে মেরামত কাজ চলছে। তিনি আরও বলেন, “গাড়িটি সরানো মাত্র বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।”

আরও খবর

Sponsered content