সারাদেশ

কালকিনিতে মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসায় বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার, মাদারীপুর ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ

 

মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস উপলক্ষে মিনাজদি সরদার বাড়ি মাদ্রাসায় বার্ষিক মাহফিল, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম রাব্বানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার আগামীর মেয়র পদপ্রার্থী ও কালকিনি পৌরসভা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এম. হাসান জামান খান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এম. হাসান জামান খান বলেন, জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞান অর্জন ও তা সঠিকভাবে বিতরণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। ইসলাম ও দেশের প্রকৃত ইতিহাস জানার পর তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে অশান্তি ও নৈতিক অবক্ষয়ের মূল কারণ হলো অশিক্ষা, কুশিক্ষা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। ইসলামে কোনো প্রতিহিংসার স্থান নেই উল্লেখ করে তিনি সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content