প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ১:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন। পরে তিনি সফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চারজনকে বরখাস্ত করা হয়েছে।





















