আশরাফুল আলম ফুল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: ৭ আগস্ট ২০২৫ , ৩:২৭:২৫ প্রিন্ট সংস্করণ
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ও তথাকথিত ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নাগেশ্বরী কামিল এমএ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা, ও জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন। র্যালিকে ঘিরে পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।
গণসমাবেশে বক্তব্য রাখেন—
মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান (জামায়াত কেন্দ্রীয় ইউনিট সদস্য)
মাওলানা আব্দুল হামিদ, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি
মাওলানা মকবুল হোসেন, পৌর জামায়াত আমির
“জুলাই-আগস্ট গণ-আন্দোলন এদেশের ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার এক মাইলফলক,” বলেন আনোয়ারুল ইসলাম।
“আমরা শহীদের রক্তের ঋণ ভুলিনি। এই বিজয় শুধু জামায়াতের নয়, গোটা জাতির,” বলেন মাওলানা মকবুল।
বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্র ও নিপীড়নের অভিযোগ তুলে বলেন, “জামায়াতের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা।”








