প্রচ্ছদ

কুড়িগ্রামে জাতীয় সিঙ্গেল পরিষদের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  মোহাইমিনুল ইসলামঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

ধরা পড়লে চিপায়, নিয়ে যাবো থানায়। দুনিয়ার সিঙ্গেল, এক হও এক হও’ এই স্লোগানে কুড়িগ্রামে জাতীয় সিঙ্গেল পরিষদের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) বিকেলে কুড়িগ্রাম শহরের তালতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে জেলা প্রশাসনের পুকুড় পাড়ে এসে শেষ হয়।

ভ্যালেন্টাইনের পরিনতি, বিয়ের আগেই গর্ভবতী’, সহ বিভিন্ন ধরনের স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড হাতে নিয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে জাতীয় সিঙ্গেল পরিষদের সদস্যবৃন্দ।

জাতীয় সিঙ্গেল পরিষদ কুড়িগ্রাম জেলার সভাপতি মোশারফ হোসেন মিল্টন বলেন, ‘ভালোবাসার নামে অপসংস্কৃতি চলবে না, আর আমরা এই অপসংস্কৃতিকে রুখে দিতে আজকের দিনে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা।’

  • এমআই

আরও খবর

Sponsered content