গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:১২:২১ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সোস্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা অপপ্রচারকারী উপজেলার কোলকোন্দ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান মনা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত দশটার দিকে সেনাবাহিনী ও গঙ্গাচড়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে।
সাইদুর রহমান মনা পীরেরহাট বাজার এলাকার মোঃ মোখলেছার রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, সাইদুর রহমান মনার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃংখলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুক্ষে প্রচারনা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল আলীম প্রামানিক /এমআই




















