জাতীয়

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ৯:২৭:৪৪ প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৭। এর বায়ুমান স্কোর ৯০, যা ‘মাঝারি বা সহনীয়’ বায়ু নির্দেশ করে। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৫৯, অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ১৭; এর বায়ুমান স্কোর ৯০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৫৯, অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে স্কোর ১৫৮ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। দূষণের দিক থেকে ১৫৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, এর বায়ুমান স্কোর ১৫৬। পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এর বায়ুমান স্কোর ১৩৭। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহর, স্কোর ১৩৫।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।