আন্তর্জাতিক

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে: অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১২ আগস্ট ২০২৫ , ২:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ

শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি ও “পুলিশই জনতা, ছিনতাই পুলিশ”—এ স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় পর্যায়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, থানার তদন্ত অফিসার আবু সাঈদসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

এছাড়া উপজেলা বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং থানার সব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আলিমুজ্জামান। বক্তারা মাদক ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং অপরাধ প্রতিরোধে প্রত্যেকের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content