গাজীপুর প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার টঙ্গীর বনমালা রোডে মহানগর মৎস্যজীবী দলের দলীয় কার্যালয়ের সামনে।
এ উপলক্ষ্যে গাজীপুর মহানগর মৎস্যজীবী দল আলোচনা সভা রেলী ও কেক কাটার আয়োজন করে।
গাজীপুর মহানগর মৎসজীবী দলের আহবায়ক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব নজরুল ইসলাম, ১ নং যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান,মিলন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এই বাংলাদেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না।
এই দেশ আর কখনও হত্যা, গুম, খুন, ভোট ডাকাতির দেশ হবে না। এই দেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনমালা এসে শেষ হয়।
মোঃ নুরুজ্জামান শেখ /এমআই




















