প্রচ্ছদ

নওগাঁর মান্দায় নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ২:০৯:১০ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছাঃ আখতার জাহান সাথী বলেন, “উপজেলার উন্নয়নে অবকাঠামোগত অগ্রগতির পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন জরুরি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “শুধু প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার মানসিকতা নয়, বরং ভালো ফলাফল নিশ্চিত করে প্রতিষ্ঠানের মান উন্নয়ন ঘটাতে হবে।”

তিনি সামাজিক অপরাধের বিরুদ্ধে সক্রিয় ভূমিকারও ওপর গুরুত্বারোপ করেন। ইউএনও বলেন, “মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও ডাকাতি প্রতিরোধে গ্রাম পুলিশসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আরও সচেতন হতে হবে।”

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় স্কুল-মাদরাসার প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং নবাগত ইউএনও’র সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

সভা শেষে ইউএনও মোছাঃ আখতার জাহান সাথীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content