মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ২:৪১:৪৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগর হেযবুত তওহীদের কার্যালয়ে বৈশ্বিক পরিস্থিতি ও সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি খাত ও প্রবাসী আয়ের ওপর পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা জরুরি।
বক্তারা আরও বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, স্থানীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং পারিবারিক পরিকল্পনা সুসংগঠিত করা সময়ের দাবি। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর মহানগরের বাসন থানা হেযবুত তওহীদের সভাপতি শামীমুল হাসান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির খাদ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের নারী নেত্রী তাসলিমা আক্তার, সদর থানা সভাপতি গোলাম কিবরিয়া লিখন, কাপাসিয়া থানা সভাপতি মো. শাহজাহান প্রধান এবং টঙ্গী পশ্চিম থানা সভাপতি মো. শাহাদাত ইসলাম।
এছাড়াও গাজীপুর মহানগর হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা সভায় অংশ নেন।




















