লাইফস্টাইল

চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন, আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে প্রশাসন

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫৯:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর শামীম উদ্দীন খান।

তিনি জানান, সংঘর্ষে আহত উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীনকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া কমিটিতে সিন্ডিকেট সদস্য, সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা এস এম ফজলুল হকসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রফেসর শামীম উদ্দীন খান বলেন, “বিভিন্ন স্টেকহোল্ডার নিষ্ক্রিয় থাকায় শিক্ষার্থী ও এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় সন্ধ্যার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

সংঘর্ষ এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদের মেস ও কটেজ ছেড়ে ক্যাম্পাসে আশ্রয় নিয়েছেন। তাদের ফিরিয়ে নিতে সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান উপ-উপাচার্য (শিক্ষা)। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো উন্মুক্ত রাখা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে চবি প্রশাসন।

আরও খবর

Sponsered content