নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (১৭) ও রবিউল আউয়াল (২২)। সম্পর্কে তাঁরা শ্যালক–দুলাভাই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ আমাদের বলেন,সোহাগ ও রবিউল আউয়াল সম্পর্কে শ্যালক ও দুলাভাই। তাঁরা মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। সোহাগের বাড়ি নাচোল উপজেলায় এবং তাঁর দুলাভাই রবিউল আউয়ালের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।