জাতীয়

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ১:১৭:৩৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবরা সোফি। আজ সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবরা সোফি আজ থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

সফরকালে তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারির শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে-এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবরা কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।

আরও খবর

Sponsered content