খেলাধুলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

  মনোয়ার হোসেন রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৫ , ৭:০৪:১৪ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬-এর সাব পিলার ২-এর কাছ দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

পরে চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত অতিক্রম করা ব্যক্তিদের বাংলাদেশের ভেতরে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন—তারা যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগের পর স্থানীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

এরপর বৃহস্পতিবার ভোরে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প থেকে তাদের চামুশা সীমান্তে এনে পুশইন করা হয়। বিজিবি জানিয়েছে, আটকদের নাগরিকত্ব যাচাই শেষে ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content