শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  জবি প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ৫:৪৬:৫৫ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৫ম তলায় উপাচার্য (ভিসি) কক্ষে এ সেমিনারের আয়োজন করে আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ। এতে সহযোগিতা করে আইইইই কম্পিউটার সোসাইটি ও উই (WIE) অ্যাফিনিটি গ্রুপ।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কম্পিউটার বিজ্ঞান শিক্ষার পথিকৃৎ ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যৌক্তিক চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি বলেন,
“নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তর করার সক্ষমতা অর্জন করতে হবে। নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়, আর সে ক্ষেত্রে ব্যক্তিগত সক্ষমতার বিকাশ অপরিহার্য।”

আয়োজকরা জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শুধু কারিগরি জ্ঞান নয়, বরং জটিল সমস্যা সমাধানে বিশ্লেষণাত্মক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে এই দক্ষতা বিকাশের লক্ষ্যেই সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের মতে, উদ্ভাবন ও যৌক্তিক চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content