আইন-আদালত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক ‎ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০৪:২১ প্রিন্ট সংস্করণ

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভাইস-চ্যান্সেলর (ভিসি) হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।

‎সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

‎‎দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ এর অনুসন্ধান বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। নথির সংশ্লেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের অর্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

আরও খবর

Sponsered content