মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ আগস্ট ২০২৫ , ১২:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের আলাউদ্দিনের ছেলে নজরুল খান, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের রাফিজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আহাদ মিয়ার ছেলে ইকবাল মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের আলী আহমেদের ছেলে ইবরাহীম মিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাড়ি চুরি করে আসছিল। তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,“গ্রেফতারকৃত গাড়ি চোর চক্রের সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”




















