আইন-আদালত

৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ পাবেন না আইসিটিতে দণ্ডিতরা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ

৩০ দিনের মধ্যে আপিল না করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে দণ্ডিতরা আর আপিলের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের যে আইনের ২১ (৩) এ পরিষ্কার করে বলেছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ৩০ দিনের মধ্যে যদি আপিল করা না যায়, তাহলে পরে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। সেটা যে কারো আপিলই হোক, সেটা হোক শেখ হাসিনার, সেটা হোক মাওলানা আবুল কালাম আজাদের অর্থাৎ যে কোনো পলাতক আসামি অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই আপিলটা ফাইল করতে হবে ৩০ দিনের মধ্যে।’

তিনি বলেন, ‘কোনো কারণে যদি কেউ পলাতক থাকার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কেউ যদি ৩০ দিনের মধ্যে এসে আপিল ফাইল না করেন, তাহলে কিন্তু ওই আসামির পক্ষে আর আপিল দায়েরের সুযোগ থাকবে না।’

আরও খবর

Sponsered content