মো: সাকিব চৌধুরী ২০ জুলাই ২০২৫ , ১২:১৩:৫৫প্রিন্ট
সংস্করণ
২৪ এর জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবিতে রংপুরে খেলাফত মজলিস এর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি নগরীর ভাঙ্গা মসজিদের সামন থেকে শুরু হয়ে পায়রা চত্বর, জাহাজ কম্পানীর মোড়, প্রেসক্লাব, জীবন বিমাড় মোড়, দাবানল মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
এসময় মহানগরের সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলার সভাপতি হযরত মাওলানা নুর আলম সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হোসেন, মহানগর নুর আলম সিদ্দিক প্রমুখ।
এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, জুলাই আগস্টের বিচার করতে হবে, গোপালগঞ্জ হামলা কেনো? প্রশাসন জবাব চাই, খুনিদের ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এসময় বক্তারা বলেন, খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে, বর্তমান সময়ে যে নির্যাতন হচ্ছে। জুলাই গণহতায় যারা শহীদ হয়েছেন, তাদের বিচারের কোন দৃশ্যমান দেখা যাচ্ছে না। ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই, জুলাই আগস্ট এর আন্দোলনে যে ভাইয়েরা আমাদের আহত হয়েছে যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের চিকিৎসার ব্যাপারে গাফিলতি দেখা যাচ্ছে। আমরা বলতে চাই সরকার কর্তৃক যেন সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপরে যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।