প্রতিনিধি ৭ জুলাই ২০২৫ , ৪:৩১:০২ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধিঃ জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে মান্দা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে উপজেলার পরিষদ চত্বরে জিমনেসিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক এ আয়োজন করা হয়। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী ইলিয়াস খান এবং মান্দা উপজেলা ফুটবল টিমের দলীয় অধিনায়ক হাসান আলী প্রমূখ। এমসময় কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল এবং মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।




















