মো. রবিউল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ৭:৪৩:০৬ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা-র ভায়না ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।
ভায়না ইউনিয়ন জামায়াতের আমির আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম এবং উপজেলা আমির মো. বাবুল হোসেন মাস্টার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মো. আবু বকর বলেন, “তাকওয়া ও ন্যায়নীতির ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আদর্শ সমাজ গড়তে হলে ব্যক্তি জীবনে ইসলামের সুমহান শিক্ষা ও খোদাভীতি নিশ্চিত করতে হবে।” তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।




















