সারাদেশ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সরাইলে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সভা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১১:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল ইউনিট)।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ইউনিটের সভাপতি মো. আবেদুর আর শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন।
এ সময় বক্তব্য দেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান লস্কর অপুসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
সভায় বক্তারা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মো. শাহগীর মৃধা এবং সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে মিথ্যা অভিযোগে মামলার আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুই সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার করে তাদের অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় জড়ানোর প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content