প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » ঝিকরগাছায় বিশ্ব হাত ধোঁয়া দিবসের র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ঝিকরগাছায় বিশ্ব হাত ধোঁয়া দিবসের র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
এম.আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৫ অক্টোবর ২০২৫ , ৫:৪০:২৫প্রিন্ট
সংস্করণ
”হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মধ্যে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার উপজেলা প্রশাসনের ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর ভারপ্রাপ্ত সহকারী প্রকৈাশলী তাসরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ নূরোল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, তথ্য আপা রোকসানা সুলতানা, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে।