এম.আমিরুল ইসলাম জীবন,স্টাফ রিপোর্টার ৯ নভেম্বর ২০২৫ , ৭:১১:২৩প্রিন্ট
সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য রেজাউল করিম (৭৫) কে তার নিজ বাড়ি রায়পটন গ্রাম থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর)গভীর রাত্রে ঝিকরগাছা থানার এসআই পলাশের নেতৃত্বে ও বাঁকড়া তদন্ত কেন্দ্রের সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল করিম ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন পরিষদরে ১নং (রায়পটন-হাজিরবাগ) ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাশকতা মামলার আসামী রেজাউল করিম রায়পটন গ্রামে নিজ বাড়ি অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং ১৩ তারিখ ১৭/১২/২৪ জি আর নং ২৭৩ ধারা স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৫(৩)/২৫বি বিস্পোরক উপাদান বলি এক্টের ৩/৬ ধারা দিয়ে রবিবার (৯ নভেম্বর) বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রেজাউল করিমের মেঝ ছেলে নজরুল ইসলাম জানান আমার পিতার নামে কোন মামলা নেই। থানা থেকে কয়েকজন পুলিশ বাড়িতে এসে বলেন ওসি স্যার আপনাকে থানায় যেতে বলেছে। পরে থানায় নিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়েছে।