সারাদেশ

ঝিনাইদহে শুরু অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:২১:২৯ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জোনের এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, যুব ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, সাবেক জাতীয় ফুটবলার কাইসার হামিদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সাঈদ হাসান কানন। এছাড়াও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় লীগ ভিত্তিতে আয়োজিত এই টুর্নামেন্টে খুলনা বিভাগের ৮টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করছে। আগামী ৩১ জানুয়ারি তিস্তা জোনের এই চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ফুটবল একাদশ ও নড়াইল ফুটবল একাদশ। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ভবিষ্যৎ ফুটবলার গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

আরও খবর

Sponsered content