সারাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ২:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আজ শনিবার সকাল ৯টা ৪৩মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি শনাক্ত করে মেরামতের পর আজ শনিবার সকালে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সচল ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদনের ওপর নির্ভর করেই কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

 

আরও খবর

Sponsered content