মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : ১৪ নভেম্বর ২০২৬ , ১০:৪৫:২৭প্রিন্ট
সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযুক্ত ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত ছাত্রদল নেতা মো. নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
শনিবার (১৪ নভেম্বর) কলাপাড়া উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলাপাড়া উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।।