তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ১০ আগস্ট ২০২৫ , ২:০৩:২৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
বক্তারা জানান, ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরে তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে শনাক্তের পর পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে—এ অবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত জরুরি।
মানববন্ধনে ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখাসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন আসিফ ইকবাল কাজল, এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, এম এ কবির, স্বপন মাহমুদ, শাহনুর আলম, সাকিবুল ইসলাম লাবু, তানভীর সরদার, রেল আব্দুল্লাহসহ আরও অনেকে।





















