মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৯ মার্চ ২০২৬ , ৭:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ রমাদান) টঙ্গী পূর্ব থানার সামনে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, সাংবাদিক মো. হানিফ হোসেন, আনন্দ টিভির মহানগর প্রতিনিধি আল আমিন হোসেন, সাংবাদিক মো. রাজিব হাসান, নিউজ ২১ বাংলা টিভির প্রতিনিধি মো. নুরুজ্জামান শেখ, বাংলাদেশ সমাচার মহানগর প্রতিনিধি পলাশ সরকার, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা মিয়া।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল শেষে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।




















