প্রচ্ছদ » সারাদেশ » কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মাদারীপুর ৯ মার্চ ২০২৬ , ১২:৩৮:১১প্রিন্ট
সংস্করণ
আজকের পদক্ষেপ, আগামীদিনের ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য নিয়ে মাদারিপুরের কালকিনিতে পালিত আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা। রবিবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি অফিসার সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ ইশরাত আজমেরী, চেয়ারম্যান চিলড্রেন ওয়াজ ফাউন্ডেশন তিনি বলেন নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে নারীরা শিক্ষিত হলেই দেশের আদর্শ ও মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম, ফজলুল হক বেপারী সাবেক সভাপতি কালকিনি উপজেলা বিএনপি, মাহাবুব মুন্সী সাধারণ সাবেক সম্পাদক কালকিনি উপজেলা বিএনপি সহ আরো অনেকে।