যশোর প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৭:০২:১২ প্রিন্ট সংস্করণ
যশোর সদরের বসুন্দিয়ায় ৫৩ জন শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন’। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্থানীয় বসুন্দিয়া মোড়ে ফাউন্ডেশনের চেয়ারম্যানের বাড়ির সামনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মতিয়ার রহমান ফারাজি, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিয়ার রহমান শফি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কার খান, সমাজসেবক আব্দুল আলিম ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম এ করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোড়ল ফারুখ হোসেনসহ বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। অসচ্ছল মানুষের জীবনযাত্রা কিছুটা সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।





















