সারাদেশ

মান্দায় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা

  নওগাঁ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৯:৫২:২১ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়; এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী। অভিযানে অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স সাদিক ব্রিকস’ ও ‘মেসার্স সীমানা ব্রিকস’-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ওই দুই মামলায় মোট এক লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড ধার্য ও আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content