সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর সিকদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  শেখ শোভন আহমেদ ৯ মার্চ ২০২৬ , ৯:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চাঞ্চল্যকর ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও এখনো পুলিশ মামলার চার্জশিট দাখিল করতে পারেনি। এমনকি মামলার আসামিদের গ্রেপ্তারেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হলেও পুলিশের তৎপরতা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে নিখোঁজ হওয়ার দুই দিন পর কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার সড়কের পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

টঙ্গীতে মা-মেয়েকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন, আহ্বায়ক শওকত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিম

টঙ্গীতে অপারেশনের পর তরুণীর মৃত্যু, ‘মীমাংসার’ অভিযোগে প্রশ্নের মুখে হাসপাতাল

আমতলী-কেরানিটেক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাঠে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন রিজভী

৫ আগস্টের ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন বহন করছে ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দীর্ঘ ৮ বছর পর তেজগাঁও প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম নির্বাচিত