বগুড়া প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১০:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র এডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সাইফুল ইসলাম, সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন ও মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী–রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন ও শেখ তাহাউদ্দিন নাহিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, কৃষক দলের সদস্যসচিব এনামুল হক সুমন, বিএনপি নেতা হুমায়ুন কবীর গেদা, শামীম রেজা শামীম, ফজলে রাব্বি তোহা, সারোয়ার, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, আশরাফুজ্জামান প্রবাল, সোয়েব ইসলাম অভি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা–কর্মী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দল জানিয়েছে।





















