প্রচ্ছদ

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন আটক

  নুরুজ্জামান শেখ ২২ এপ্রিল ২০২৫ , ৯:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়াকে (৬০) আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় টঙ্গীর  কলেজ রোড স্বপ্না শপের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়,  আওয়ামী লীগ পন্থী ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’ গাজীপুর জেলা শাখার সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলায় হতাহতের ঘটনায় আলাউদ্দিন মিয়া একাধিক মামলার আসামি। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটির সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ গাজীপুরে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে আলাউদ্দিন মিয়া গোপন যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
দলীয় প্রভাবে অবৈধ প্রক্রিয়ায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভের পর আলাউদ্দিন মিয়া টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে ব্যাপক অনিয়ম ও লুটপাটে জড়িয়ে পড়েন। স্কুলের জমি ও মার্কেটের দোকান বিক্রি করে কোটি কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিষ্ঠান থেকে মাসে সুবিধা নেন প্রায় দেড় লাখ টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ২১টি অভিযোগ জমা পড়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হলেও রহস্যজনক কারণে তা আজও আলোর মুখ দেখেনি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আলাউদ্দিন মিয়াকে র‌্যাব আটক করে নিয়ে গেছে।
এমআই

আরও খবর

Sponsered content