প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ
বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র দৈনিক মতপ্রকাশকে নিশ্চিত করেছে।
জানা গেছে, আমিনুল হক মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক এই ফুটবলার আমিনুল হক। ওই আসনে তিনি জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের কাছে পরাজিত হন।














