প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৭:০৬:০৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করবে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ। এমপির চামচারা রাখে আরও ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ডুকান।
তিনি বলেন, আমি এমপি হলে নিজ এলাকার হাসপাতালে আমি নিজে গিয়ে দেখবো কোনো বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকেন না। ওষুধ কেমনে পাওয়া যায় না। রুমিন ফারহানা আরও বলেন, ‘আমার বাবা নাই, ভাই-বোন নাই। আত্মীয়-স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।
ভোটারদের সাথে মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে স্থানীয় প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা তুলে দেওয়া দেন এলাকাবাসী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে এমপি নির্বাচিত করলে এসব উন্নয়নমূলক কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসবো না।




















