নোয়াখালী প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:৩৩:২৬ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর হাতিয়া থানার পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন নাম-পরিচয় গোপন রেখে সেখানে অবস্থান করছিলেন।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (৫৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, জসিম উদ্দিন একজন জি আর মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার আসল নাম-পরিচয় শনাক্ত করে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান,“সাজা এড়াতে তিনি নিজের নাম ও পরিচয় পরিবর্তন করেছিলেন, যাতে পুলিশ তাকে খুঁজে না পায়।”
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।




















