প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১১:১১:১৩ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এক নির্বাচনী সমাবেশে এভাবেই তারেক রহমানকে নেতা-কর্মী-সমর্থকদের কাছে তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ভাবীপ্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিআগামী দিনগুলোতে আমাদেরর নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন আমাদের দিশারী, আমাদের কান্ডারি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (তারেক রহমান) আমাদেরকে পথ দেখাবেন, পথ দেখিয়েছেন। তিনি নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে, আই হ্যাভ এ প্ল্যান… আমার একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা তিনি আপনাদের (রংপুরবাসীর) সামনে বলবেন। সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এখন অপেক্ষা করে আছি ১২ তারিখে জনগণের নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করব।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চক্রান্ত চলছে। সাবধান থাকতে হবে। একটি দল যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে। সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই এখন প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক আওয়ারের নেতৃত্ব অন্য কোন নেতৃত্ব নেই।”
এরপর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্লোগান দেন বিএনপি মহাসচিব।
সমাবেশে রংপুর মহানগর আহবায়ক শামসুজ্জামান সামু`র সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনা সমাবেশ বিএনপিরস্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা নেতারা বক্তব্য রাখেন।




















