সারাদেশ

রাজশাহীর বাঘায় পৃথক অভিযান: ৮ আসামী আটক

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা থানার পুলিশ হ‍্যাকিং ও প্রতারণার মামলায় ৫ জন, জিআর ১ জন, সিআর ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৮ জন আসামীকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন:  হ‍্যাকিং-প্রতারনার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী: আনারুল ইসলাম (৩৮), মিজানুর রহমান পলাশ (২৮), মিনারুল ইসলাম (২২), পিয়াস ইসলাম (২০), আলামিন ওরফে আল আমিন ।

জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী: লালণ ওরফে আনারুল ইসলাম (৩৪), সিআর ওয়ারেন্টভূক্ত আসামী: রাজিব গাজী (২৪) ।

নিয়মিত মামলার আসামী: বিদ্যুৎ প্রামানিক ওরফে গাদি (৪৫) ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content