খেলাধুলা

দুই বছরের বেশি সময় পর মাঠে ফিরলেন পগবা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৩৩:৪৪ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক তারকা পল পগবা। শনিবার ফরাসি লিগে রেনের বিপক্ষে মোনাকোর হয়ে ম্যাচের ৮৫ মিনিটে বদলি নেমে নিজের অভিষেক সম্পন্ন করেন তিনি। তবে দল হেরে যায় ৪–১ গোলে।

৩২ বছর বয়সী পগবার ক্যারিয়ার গত কয়েক বছর ধরে চোট, মাঠের বাইরের নানা সমস্যা ও ডোপিং নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। নতুন করে নিজের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে তিনি অফসিজনে দুই বছরের চুক্তিতে মোনাকোতে যোগ দেন। সাম্প্রতিক একটি গোড়ালির চোট কাটিয়ে আন্তর্জাতিক বিরতির সময় দলীয় অনুশীলনে ফিরেছিলেন তিনি।

ক্যারিয়ারের সেরা সময়ে পগবা ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলও করেছিলেন তিনি।

২০১৬ সালে জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সে সময়ের বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হয়েছিলেন পগবা।

আরও খবর

Sponsered content