তাপস কুণ্ডু, ঝিনাইদহ: ১৫ অক্টোবর ২০২৬ , ১২:৫৪:১০ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত নারীদের মধ্যে শাড়ি এবং শিশুদের পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নীলিমা স্টোরের পরিচালক ও পূজা উদ্যাপন ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব বিজন ঘোষ এসব উপহার বিতরণ করেন। এ সময় তাঁর স্ত্রী মুক্তারানী ঘোষ, ছেলে দীপ ঘোষ ও মেয়ে রঙ্গিতা ঘোষ উপস্থিত ছিলেন।
বৃদ্ধাশ্রমে বসবাসরত ২২ জন মায়ের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদেরও জামাকাপড় দেওয়া হয়। পূজার আগে উপহার পেয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন এবং বিজন ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের জন্য আশীর্বাদ করেন।
এ সময় বিজন ঘোষ বলেন, “আপনাদের যেকোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার।”





















