রাজনীতি

ধর্ম মানুষকে মানবতাবোধ শেখায়, ঘৃণা করতে বলেনি: গয়েশ্বর

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৯:০০:৪৩ প্রিন্ট সংস্করণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সঠিকভাবে ধর্ম চর্চা করলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করেন। ধর্ম কাউকে ছোট করতে বলেনি, ঘৃণা করতে বলেনি। ধর্ম মানুষকে মানবতাবোধ শেখায়।’

বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে ভোট দিলে আপনারা প্রতারিত হবেন না—মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনার ভোট আপনি দিবেন যাকে ভালো লাগবে তাকে দিবেন। আমাদেরকে ভোট দিলে তারেক রহমানের একটি লক্ষ্য বা প্লান রয়েছে তা বাস্তবায়নে আপনারাও সহযোগী হবেন।’

জামায়েত ইসলামীকে উদ্দেশ্য করেতিনি বলেন, ‘তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যালট পেপার পকেটে অথবা শাড়ির আঁচলে করে নিয়ে আসবে। যখন মারা যাবে তখন আজরাইলকে সেটা দেখিয়ে বলবে- আমি জান্নাতি, আমার কাছে টিকেট আছে।’

সামাজিক সংগঠনের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রতিটি মানুষেরই একটি নেশা থাকে, তবে সৃজনশীল নেশা হলো আসল নেশা। আমরা যদি সাধারণ মানুষকে কুসংস্কার থেকে ফিরিয়ে আনতে পারি তবে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য অবশ্যই সামাজিক সংগঠনকে সচেতন থাকতে হবে। সাধারণ মানুষকে সমাজের জন্য ভালো কাজ করতে উৎসাহিত করতে হবে।’

মত বিনিময়ে সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content