রাজনীতি

নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ

বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা নির্বাচন সংক্রান্ত যেসব বিষয়-আশয় আছে, তা নিয়ে আলাপ-আলোচনা করেছি। এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগীতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আজ কোনো মিটিং করিনি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম অফিস করাসহ দলের সাংগঠনিক ও দেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে দুপুরে তারেক রহমান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে অফিস করেছেন। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি সেই কক্ষে বসেন, এবং সবার সঙ্গে মতবিনিময় করেন।

আরও খবর

Sponsered content