প্রচ্ছদ

ধর্ষণ বিরোধী প্রতিবাদে উত্তাল বগুড়া

  স্টাফ রিপোর্টারঃ ১০ মার্চ ২০২৫ , ৭:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

দেশব্যাপী ধর্ষণকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্রদল সহ সর্বস্তরের শিক্ষার্থীরা। এসময় তাদেরকে প্রতীকী ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে হাতে-কোমড়ে রশি বেঁধে স্লোগান দিতে দেখা যায়।

সোমবার (১০ মার্চ) দুপুরে সারা দেশে ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে প্রতীকী ওই দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

বিক্ষোভকারীরা একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটির অগ্রভাগে প্রতীকীভাবে দণ্ডিত এক ধর্ষককে রাখা হয়। তার মাথায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মতো কালো রঙের কাপড় দিয়ে তৈরি টুপি (যমটুপি  নামে পরিচিত) পরিয়ে দেওয়া হয়। প্রতিকী ধর্ষকের হাতে এবং কোমড়ে রশি বেঁধে দুই দিকে দুই নারী শিক্ষার্থী তাকে টেনে নিতে থাকেন। তাদের পেছনে থাকা শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। দুপুর ১২টার পর তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা মাগুরায় নির্যাতিত শিশুর ধর্ষককে শাস্তির দাবিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোঃ রাশেদ মিয়া /এমআই

আরও খবর

Sponsered content